ছিটমহল বিনিময়ে রাজি মমতা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১২:৩৩
ছিটমহল হস্তান্তরে রাজি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
ভারতীয় গণমাধ্যম জানায়, পশ্চিম বঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র গত সপ্তাহের শেষ দিকে ৬৫ বছর ধরে ঝুলে থাকা বিষয়টির সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময়ে নীতিগতভাবে কোনও আপত্তি নেই রাজ্য সরকারের। তবে ছিটমহলের যে অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা প্রণয়ন ও পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন। রাজ্য চায় সেই আর্থিক দায়িত্বের পুরোটাই কেন্দ্র সরকার নিবে।