গাড়ি চালানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাত সীমান্ত থেকে এক নারীকে আটক করেছে সৌদি পুলিশ। মঙ্গলবার রেডিও তেহরান এই তথ্য জানিয়েছে।
সোমবার বিকালে আটকের পর লুজাইন হাথলুল নামের ঐ নারী তার টুইটার বার্তায় লিখেছেন, আমি ২৪ ঘণ্টা ধরে সৌদি সীমান্তে আটকা আছি। তারা (পুলিশ) আমার পাসপোর্টও দিচ্ছে না এবং আমাকেও যেতে দিচ্ছে না।
লুজাইন আরো জানান, পিজিসিসিভুক্ত দেশগুলোতে তার ড্রাইভিং লাইসেন্স বৈধ। পিজিসিসির ছয়টি রাষ্ট্রের মধ্যে সৌদি আরবও রয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সৌদি নারী সাংবাদিক মায়শা আলমোদি ঐ নারীর পে কথা বলতে গেলে তাকেও আটক করা হয় বলে এক আন্দোলনকর্মী এএফপিকে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাদের মোবাইল ফোনও বন্ধ করে দেয়া হয়েছে।
বিশ্বে সৌদি আরবই হচ্ছে একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। নারীদের গাড়ি চালানো বন্ধ করে দেয়ায় দেশটিতে বহুদিন ধরেই আন্দোলন চলে আসছে। আন্দোলনের পরিপ্রেেিত সৌদি কর্তৃপ সম্প্রতি শর্তসাপেে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, ৩০ বছরের বেশি বয়সী নারীরা গাড়ি চালাতে পারবেন। তবে গাড়ি চালাতে গিয়ে মুখে কোনো রকমের মেকআপ বা সাজসজ্জা ব্যবহার করা যাবে না। গাড়ি চালানো যাবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। নারীরা নিজ নিজ শহরের মধ্যে গাড়ি চালাতে পারেন, তবে শহরের বাইরে গেলে অবশ্যই একজন পুরুষসঙ্গী থাকতে হবে।
