ঢালিউডে আত্মপ্রকাশ করে ইতোমধ্যেই বেশ আলোচনা এসেছেন অনন্ত জলিল। এবার দেশের পরিসর ছাড়িয়ে বিদেশেও পদচারণা করছেন তিনি। সম্প্রতি থাইল্যান্ডের একটি টিভি চ্যানেলে দেখা গেছে তাকে।
থাইল্যান্ডের টিভি চ্যানেল ‘থাই টিভি থ্রি’তে আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক একটি অনুষ্ঠানে সাাৎকার দিয়েছেন অনন্ত জলিল। সাাৎকারে বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা, চলচ্চিত্রের আধুনিকায়ন ও চিত্রতারকা হিসেবে তার পথচলার দীর্ঘ পথপরিক্রমা তুলে ধরেছেন তিনি।
সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন, বিশ্বের যেখানেই যাই না কেন, বাংলাদেশ ও বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরতে আমার ভুল হয় না। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমি অব্যাহত রাখব।
প্রসঙ্গত, বর্তমানে অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা থাইল্যান্ডে অবস্থান করছেন।
