হযরত শাহজালাল বিমানবন্দরে পর্যটন কর্পোরেশনের এক কর্মচারীর কাছ থেকে সাত লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার হয়েছে। গ্রেফতার ইমদাদুল হক মোল্লা (৩৫) পর্যটন কর্পোরেশনের পিয়ন। এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বিমানবন্দরের দুই নম্বর আগমণী গেইট থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহে তল্লাশি চালিয়ে উরুতে এংক্রেট দিয়ে বাঁধা ২৭ হাজার সৌদি রিয়েল, ১৬০০ ইউরো ও ১১ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদাগুলো তিনি বিভিন্ন কৌশলে রাজধানীর বিভিন্ন মানিক এক্সচেঞ্জে সরবরাহ করতেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
