বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন সেওয়াগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৩
 
 
জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের মার্চে। এরপর আর সুযোগ হয়নি জাতীয় দলে। এছাড়া আইপিএলেও জ্বলে ওঠেনি তার ব্যাট। কিন্তু এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন ভারতের তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।
মুম্বাইয়ে আইসিসির প্রমোশনাল ইভেন্টে সেওয়াগ বলেছেন, ‘বিশ্বকাপের সম্ভাব্য ৩০ সদস্যের দলে আমার নাম থাকবে বলে আমি আশাবাদী।’ তিনি বলেন, ‘প্রত্যেকটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপ খেলা। আমারও এতে খেলার স্বপ্ন রয়েছে।’