লুঙ্গি ড্যান্স দিয়ে ভক্তদের মাতিয়েছিলেন শাহরুখ খান। এবার টাওয়েল ড্যান্সে পুরো ভারতবাসীকে মাতালেন তিন খান- শাহরুখ, আমির ও সালমান।
‘আপ কি আদালত’ নামে একটি জনপ্রিয় টক শো অনুষ্ঠানের ২১ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে উঠেছিলেন তিন খান। ভক্তদের জন্য এটাই অনেক। কিন্তু এতটুকুতেই থেমে থাকলেন না খানরা। টাওয়েল ড্যান্স দিয়ে ভক্তদের ভাসালেন অনাবিল আনন্দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
