আজ হোক কাল হোক জাতীয় পার্টি (এ) মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেই উল্লেখ করে দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমার স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সিদ্ধান্ত নিবেন মন্ত্রী পরিষদ থেকে জাপার (এ) মন্ত্রীরা কবে পদত্যাগ করবেন।’
বুধবার দুপুরে রংপুরের পল্লীনিবাস বাসভবনে সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, জেলা জাতীয় পার্টির (এ) আহবায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, জাপা (এ) নেতা আমিনুল ইসলাম, ইউসুফ আহমেদ প্রমুখ।
