মিশন ইম্পসিবল-৫: ৫০০০ ফুট উচ্চতায় টম ক্রুজের স্টান্ট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ২১:৩৬
 
অ্যাকশনধর্মী সিনেমায় স্টান্টম্যান ব্যাবহার না করে নিজেই দুঃসাহসী স্টান্ট দেখানোর জন্য বিখ্যাত টম ক্রুজ। 'মিশন ইম্পসিবল ৫' এ থাকছে তার এমনি একটি শ্বাসরুদ্ধকর স্টান্ট। প্রায় ৫০০০ ফুট উচ্চতায় বিমান থেকে ঝুলতে দেখা যাবে তাকে। এটিই এযাবৎ তার করা স্টান্টগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে। মিশন ইম্পসিবলের পরবর্তী সিক্যুয়ালে তাকে ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে উড়ন্ত একটি সেনাবাহিনীর বিমানের দরজার সাথে ঝুলে থাকতে দেখা যাবে। সূত্র:ডেইলি মিরর