উরুতে বুলেট নিয়ে নয় কি.মি.

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ২৩:৪৫

একজন মানুষের পক্ষে একটানা ৯ কিলোমিটার হাঁটা কষ্টকর। সেখানে উরুতে বুলেট নিয়ে ৯ কিলোমিটার হেঁটে যাওয়া তো কষ্টকর বটে। সেই কষ্টকর কাজটিই করলেন ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের  এক সদস্য। গত সোমবার ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা জেলায় মাওবাদীদের হামলার শিকার হন পুলিশের একটি দল। এতে নিহত হন পুলিশের ১৪ সদস্য। আহত হন ১২ জন। এদের মধ্যে ছিলেন ২৪ বছর বয়সী চন্দন কুমার। তিনি বলেন, আমি বেঁচে আছি ভাগ্যের জোরে। মাওবাদীরা মানব বর্ম ব্যবহার করে একে-৪৭ রাইফেল দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার উরুতে একটা গুলি লাগে। কিন্তু আমি টের পাইনি। আমরা পাল্টা গুলি চালাতে চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার এক সহকর্মী জানালেন যে, আমার পা থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর আমি সেখান থেকে উরুর এই বুলেট নিয়েই হেঁটে আমাদের চিন্তাগুয়া পোস্টে আসি। এরপর ভর্তি হন একটি হাসপাতালে। - এনডিটিভি