এই সংসদ ও সরকার ‘ভুয়া’: মঈন খান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ০৩:২০

গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বর্তমান সংসদ ও সরকারকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। এখন যে সংসদের কথা বলা হচ্ছে, তা ভুয়া সংসদ। তাই এই সরকারও ভুয়া।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।