উত্তর কোরিয়ায় 'কিম জং-উন' নাম রাখা নিষিদ্ধ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৪:৪১

উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মেজাজ ভারি অদ্ভূত। বিভিন্ন সময়ে নানা জিনিসের ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সমালোচকরা বলেন, দেশের মানুষের হাসির ওপরেও নাকি তিনি কাঁচি চালিয়েছেন। এবার তিনি অবাক করা এক হুকুম জারি করেছেন। তার নাম আর দেশের কেউ রাখতে পারবে না। অর্থাৎ কিম জং-উন নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না। 
কারণ তিনি চান না তার এই 'সুন্দর' নাম কেউ ব্যবহার করে ক্লিশে করে দেয়, আর নামের মর্যাদা হারায়। এমনই খবর প্রকাশিত হয়েছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যমে। আর উত্তর কোরিয়া থেকে এই খবরের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। সূত্র-জিনিউজ।