প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।’ বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ডাকবাংলোয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রাথমিকের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ পেয়েছি। তবে এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জেলা প্রশাসক ড.তরুণ কান্তি শিকদার ও পুলিশ সুপার জাকির হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
