কুৎসিত বলায় রুদ্রিগেজের স্ত্রীর কসমেটিক সার্জারি!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৮
 
রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় জেমস রুদ্রিগেজের স্ত্রী ডেনিয়েলা ওসপিনা কসমেটিক সার্জারি করেছেন। মাদ্রিদ সমর্থকরা সমালোচনা করায় তিনি এই সার্জারি করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো।
 
IMG0
 
ডেনিয়েলা রুদ্রিগেজের স্ত্রী ছাড়াও আর্সেনালের গোলরক্ষক ডেভিড ওসপিনার বোন। রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি চুক্তি সই করার সময় রুদ্রিগেজের সাথে ছিলেন তার স্ত্রী ডেনিয়েলা। সে সময় ছবিও তোলেন তারা। কিন্তু এরপরেই রিয়াল মাদ্রিদের সমর্থকরা অনলাইনে ডেনিয়েলাকে কুৎসিত বলাসহ আরো নানা বাজে মন্তব্য করেন।
দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মতামত পরিবর্তনের আশায় মেকওভারসহ তিনি কসমেটিক সার্জারি করেছেন।