অবিবাহিত ভারতীয় মুসলিম যুবকদের ইরাক ভ্রমণে কড়াকড়ি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৪:৩২



ভারতীয় অবিবাহিত মুসলিম যুবকদের জন্য ইরাকের ভিসা কড়াকড়ি করা হয়েছে। এখন থেকে ৩০ বছরের কম বয়সী অবিবাহিত মুসলমান যুবকেরা ইরাকরে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ট্যুর অপারেটর্সদের এই নির্দেশনা দিয়েছে ইরাক সরকার নিয়ন্ত্রিত ভিসা প্রক্রিয়াকরণের অন্যতম সংস্থা আলশায়া নাসের। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আলশায়া নাসের নির্দেশনায় ট্যুর অপারেটরদের পরিবার ছাড়া অবিবাহিত ও ৩০ বছরের কম বয়সী মুসলমান যুবকদের পাসপোর্ট না নিতে বলা হয়েছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি।
উল্লেখ্য, ধর্মীয় স্থান পরিদর্শনের নাম করে গত মে মাসে ভারত থেকে চার তরুণ ইরাক যান। সেখানে গিয়ে তারা উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেন। ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়া হয়।