ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বিক্ষিপ্ত গুলিতে ডোনিমিক বক্স নামে বেলজিয়ামের এক অধ্যাপক নিহত হয়েছেন। বুধবার পর্যটন এলাকা লাপায় এই ঘটনা ঘটে। খবর: এএফপির।
পুলিশ জানায়, একটি পানশালার কাছে গাড়ি থেকে দুই ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয়। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বক্সের বুকে লাগে। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।
বক্স নিটেরোই বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের অধ্যাপক ছিলেন।
