ভারতে স্কুল বাস-ট্রেন সংঘর্ষে ৬ শিশু নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৬:১৪
 
ভারতের উত্তরপ্রদেশে স্কুলবাস ও ট্রেনের সংঘের্ষ ছয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর: জি-নিউজের।
জানা গেছে, বাসটি লেভেল ক্রসিং পার হয়ে যাওয়ার সময় বারাণসীগামী তামসা এক্সপ্রেস বাসটি ধাক্কা দিলে এই হতাহাতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জনের বেশি শিশু ছিল।