শিরোনাম দেখে চমকে উঠেছেন? না এই মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। সম্প্রতি মাদক পাচারের জন্য গ্রেফতারও হয়েছেন। আলোচিত এই অভিনেত্রীর বায়োপিক বানাচ্ছেন ফটোগ্রাফার জয়েশ শেঠ। সেখানে মমতার চরিত্রে তার প্রথম পছন্দ আরেক আলোচিত অভিনেত্রী সানি লিওন।
ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে থাকার সময়ই একটি ম্যাগাজিনের প্রচ্ছদে টপলেস হয়ে মডেল হওয়ায় বিতর্কে জড়িয়ে পড়েন। একটি পত্রিকার প্রকাশিত খবর অনুযায়ী মমতার সেই ছবি জয়েশই তুলেছিলেন।
সানি লিওন সম্পর্কে জয়েশ বলেছেন, মমতার সঙ্গে সানির মুখের খুব মিল, লাস্যময়ী শরীরের সঙ্গে সরল মুখ। তবে এখনই এই ব্যাপারে বেশি কিছু বলব না।
১৯৯৭ সালে আন্তর্জাতিক ড্রাগ কিডন্যাপার ভিকি গোস্বামীর সঙ্গে গ্রেফতার হন মমতা। দুবাইতে ছয় মার্কিন ডলার মূল্যের ১১.৫ টন মাদক পাচার করছিলেন তারা। সম্প্রতি একই অপরাধে কেনিয়া থেকে গ্রেফতার হয়েছেন তারা।
অন্যদিকে, আপাতত তুষার কাপুরের বিপরীতে মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’ ছবির শুটিংয়ে ব্যস্ত সানি লিওন। সূত্র: জি-নিউজ।
