পুরো ঢাকা শহরের তরূণ-তরুণীরা গত কয়েকদিন ধরেই যে কনসার্টটির জন্য উন্মুখ হয়ে আছেন তা শুক্রবার মাঠে গড়াচ্ছে। বলিউডের শীর্ষ গায়ক অরিজিত সিং গাইবেন কাল ঢাকার মঞ্চে দর্শকদের মাতাবেন।
গত ৩ ডিসেম্বর থেকেই যমুনা ফিউচার পার্কে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। ই-মেকার্সের আয়োজনে এই কনসার্টটি এ বছরের সবচেয়ে বড় টিকেট কনসার্ট হবে বলে ধারণা করছেন আয়োজক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে ওয়ার্মআপ আর্টিস্ট হিসেবে গাইবেন নির্ঝর, ইমরান, কর্ণিয়া। এছাড়াও রয়েছে শিরোনামহীনের বিশেষ পরিবেশনা। ভারতে অরিজিতের এই কনসার্টের প্রধান উদ্যোক্তা হিরক চন্দ্র দাস বলেন, ‘অনেকদিন পর ভারতীয় কোনো শিল্পীকে নিয়ে এত বড় কনসার্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবে প্রস্তুতিটাও বিশাল। গত দুদিন ধরে অরিজিত তার মিউজিশিয়ান নিয়ে আজকের কনসার্ট নিয়ে গান সাজিয়েছে। আশা করছি জমকালো একটি শো উপহার দিতে পারবো।
এই অনুষ্ঠানে বিশেষ পারফর্মেন্স হিসেবে থাকবে নিরব-শখ ও মেহজাবীনের বিশেষ পরিবেশনা।
অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক নাঈম আশরাফ রোমান বলেন,‘ আমরা এই দিনটির জন্য গত ৬ মাস পরিশ্রম করেছি। আশা করছি দারুন এক কনসার্ট উপহার দেবো আজ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, বাংলানিউজ ও ঢাকা এফএম।
