লাশ হয়েও ১১ মাস ধ্যানে মগ্ন গুরু!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৯
 
আশুতোষ মহারাজ নামে ভারতের পাঞ্জাবের এক 'গুরু' মারা গেছেন গত জানুয়ারি মাসে। তারপর থেকেই লাশ আশ্রমের ফ্রিজে রাখা আছে। ভক্তদের বিশ্বাস তাদের 'গুরু' মারা যাননি, তিনি গভীর ধ্যানে মগ্ন আছেন।
পাঞ্জাবের হাইকোর্ট আশুতোষ মহারাজের লাশ আগামী ১৫ ডিসেম্বরের মধ্য পুলিশকে সৎকারের নির্দেশ দিয়েছে। এর বিরুদ্ধে গুরুর ভক্তরা আগামী ১৪ ডিসেম্বর পাঞ্জাবের জলান্ধরে আশ্রমের বাইরে সমাবেশের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি মহারাজ মারা যাননি, তিনি ধ্যান করছেন।
আশ্রমের বাইরে ইতিমধ্যে পুলিশের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা আশ্রম কর্তৃপক্ষের সাথে সমাবেশ না করার জন্য আলোচনা চালাচ্ছেন।  গত ২৯ জানুয়ারি ডাক্তাররা জানিয়েছিলেন, আশুতোষ মহারাজ আর জীবিত নেই। তার পর থেকে তার লাশ আশ্রমের ভেতরে ফ্রিজে রাখা আছে। সূত্র: এনডিটিভি