রক্ত পরীক্ষায় বিপাকে সালমান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ২১:৫২
 
মাতাল অবস্থায় ২০০২ সালে ফুটপাথে শুয়ে থাকা পাঁচ জন মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন সালমান খান। ঐ ঘটনার পর ফরেনসিক পরীক্ষার জন্য রক্তের নমুনা নেয়া হয় তার। বুধবার আদালতে রক্ত পরীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে সালমান মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রমাণিত হয়েছে।
ভারতের আইন অনুযায়ী গাড়ি চালানোর সময় রক্তে যে কোন মাত্রায় অ্যালকোহল পাওয়া গেলেই তা  দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। আর অন্যান্য সময় রক্তে অ্যালকোহলের অনুমোদিত মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে ৩০ মিলিগ্রাম। দুর্ঘটনার সময় সালমানের রক্তে ৬২ মিলিগ্রাম অ্যালকোহল ছিল বলে ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস