পুলিশি হয়রানির প্রতিবাদে হিজলায় পরিবহন ধর্মঘট

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ০০:৩২

পুলিশী হয়রানির প্রতিবাদে হিজলা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লুত্ফর রহমান নলী অভিযোগ করেন, তারা যানবাহন চালাতে গেলে পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা মাসোহারা দিতে হয়। এর থেকে রেহাই পেতে ধর্মঘটের আহবান করা হয়েছে। তাদের হয়রানি বন্ধ করলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে, অন্যথায় তাদের ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে হিজলা থানার ওসি জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা টেম্পু ও নসিমন বন্ধের অভিযান চালাচ্ছেন। পরিবহন থেকে তারা কোন টাকা নিচ্ছেন না।