দুর্বৃত্তরা চুরি ডাকাতি করার জন্য নানা কৌশল আবিষ্কার করে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ডাকাত একটি বন্দুদের দোকান থেকে অস্ত্র লুট করার জন্য যে কৌশল ব্যবহার করেছেন সেটি তার আগে আর কেউ ব্যবহার করেছেন বলে মনে হয় না। কি করেছেন তিনি?
সোমবার ওই ডাকাত একটি গাড়ি নিয়ে সেটি সজোরে চালিয়ে বিকট শব্দে ওই দোকানের কাঁচের দরজা ভেঙে সরাসরি ভেতরে ঢুকে যান। দোকানের লোকজন একে বড় ধরনের সন্ত্রাসী হামলা মনে করে যেদিকে পারেন ছুটে পালান। এই সুযোগে ওই লোকটি অস্ত্র নিয়ে সটকে পড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে গাড়িটি সনাক্ত এবং পরে তার মালিককে খুঁজে বের করে পাকড়াও করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। -এপি
