২০ বছর পর...

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ০২:৩০

জন্মের ২০ বছর পর দুই ফরাসি তরুণীর মা-বাবা একটি হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন যে তাদের সন্তান অদল-বদল করা হয়েছে। তারা ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬ কোটি টাকা) ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ওই হাসপাতালের কাছে। দুই তরুণীর একজনের মা সফি সেরানো আদালতে বলেন যে ১৯৯৪ সালে তার কন্যা মেনন জন্মগ্রহণ করে। হাসপাতাল ত্যাগ করার পর আমরা মেয়েকে নিয়ে ঘরে ফিরে আসি। কিন্তু ১০ বছর পর মেয়েটির চেহারা দেখে বুঝতে পারি এ আমার জন্ম দেয়া মেনন নয়। ডিএনএ টেস্ট করে আমরা তার প্রমাণ পেয়েছি। ওই হাসপাতালে একই সেকশনে ওইদিন আরেকজন তরুণী সন্তান জন্ম দিয়েছিলেন। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার আসল মেয়ে তার ঘরেই বড় হচ্ছে। আমাদের উভয় পরিবারের যে ক্ষতি হয়েছে তার  জন্য ওই টাকা দাবি করছি।

উল্লেখ্য, দুই কন্যার মা ক্ষতিপূরণ দাবি করলেও তারা এখন নিজেদের ‘আসল’ কন্যাদের ফিরিয়ে নিতে রাজি হচ্ছেন না। মেয়েরাও তাদের আসল মা-বাবার কাছে যেতে রাজি হচ্ছে না। তারা কেবল এই অদল-বদলের পেছনে যে নার্স দাবি তার শাস্তি এবং ক্ষতিপূরণের টাকা নিতে রাজি। -ইউপিআই