নরখাদক এক মা একদিন বয়সী নবজাতক শিশুকে খাওয়ার চেষ্টা করছেন। চীনের একটি হাসপাতালে এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। খবর ডেইলি-মিরর’র।
সেবিকারা জানায়, মানসিক ভারসাম্য হারিয়ে মা নবজাতক শিশুকে কামড়ে খাচ্ছে।
তারা আরো জানায়, স্থানীয়ভাবে লি ঝেনঘুয়া নামে পরিচিত ২৪ বছর বয়সী এই মা তার চোয়াল দিয়ে নবজাতক শিশুকে কামড়ে ধরেছে। তারপর ওই সেবিকা শিশুটিকে মায়ের কাছ থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে । কিন্তু মা শিশুটিকে ছেড়ে না দিয়ে জাপটে ধরে। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের সেনঝেন নামক শহরের একটি হাসপাতালে ঘটনা এটি।
ঘটনার পর মাকে ঘুমের ঔষধ সেবন করানো হয় এবং শিশুটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়।
পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা অবস্থায় সৎ-মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকেই তার মানসিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে।
পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা অবস্থায় সৎ-মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকেই তার মানসিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে।
