শিম্পাঞ্জির মানবাধিকার নেই: আদালত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৬
 
একজন মানুষের মতো শিম্পাঞ্জি অধিকার পাবে না। ফলে যুক্তরাষ্ট্রে টমি নামে এক শিম্পাঞ্জিকে তার মালিক মুক্তি দিতে বাধ্য নন বলে জানিয়েছে নিউইর্য়কের একটি আদালত। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কের আপিল আদালত জানিয়েছে, খাঁচায় আবদ্ধ শিম্পাঞ্জি টমিকে একজন মানুষ হিসেবে গণ্য করা যাবে না। কেননা সে আইনিগতভাবে কোনো বৈধ দায়িত্ব পালন করে না।
‘দ্য নোহুম্যান রাইটস প্রজেক্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আদালতে এই মামলাটি করে। সেখানে সংগঠনটি দাবি করে, মানুষের মতো আচরণে মিল থাকায় টমির মতো অন্য শিম্পাঞ্জিদেরও স্বাধীন জীবন-যাপনসহ কিছু মৌলিক অধিকার থাকা উচিত।
সংগঠনটি আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।