যৌন হয়রানির অভিযোগ করলে প্রতিহিংসার শিকার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৪০
মার্কিন সেনাবাহিনীতে যৌন হয়রানির ঘটনার নানাদিক তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করেছেন বিদায়ী প্রতিরjক্ষামন্ত্রী চাক হেগেল। সেখানে বলা হয়েছে, অভিযোগ দায়েরকারীদের মধ্যে অন্তত ৬০ ভাগের বেশি মানুষ পরবর্তীতে নানারকম প্রতিহিংসার শিকার হয়ে থাকেন। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীতে ৮ শতাংশ যৌন হয়রানি বেড়েছে। যৌন হয়রানি ও অপ্রত্যাশিতভাবে যৌন স্পর্শের অভিযোগ এনে ২০১৪ সালে মোট ১৯ হাজার মামলা করা হয়েছে।
যৌন হয়রানির শিকার ৬২ শতাংশ নারী জানিয়েছেন, অভিযোগ করার পরে তাদের শাস্তি দেয়া হয়েছে অথবা দুর্ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, মার্কিন সেনাবাহিনীতে দীর্ঘ দিন ধরে চলে আসা যৌন হয়রানির বিরুদ্ধে চলমান লড়াইয়ে যথেষ্ট অগ্রগতি পাওয়া গেছে। যৌন হয়রানির ঘটনা নির্মূল করতে হলে অভিযোগ দায়েরকারী ব্যক্তিরা যেনো পরবর্তীতে কোনো প্রকার প্রতিহিংসা বা আক্রোশের শিকার না হন সেই বিষয়টিও নিশ্চিত করার জন্যও পেন্টাগনকে তাগিদ দিয়েছেন তিনি।