কৃষ্ণাঙ্গ হত্যা: বিক্ষোভ অব্যাহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৪০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশকে রেহাই দেয়ার প্রতিবাদে ফুঁসছে দেশটির বিক্ষোভকারীরা। হাজার হাজার বিক্ষোভকারী নিউইয়র্ক ও অন্যান্য শহরের রাস্তায় বৃহস্পতিবার রাতভর অবস্থান করেছে। খবর: বিবিসির।
নিউইয়র্কের একটি গ্রান্ড জুরি কৃষ্ণাঙ্গ এরিক গার্নারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার  সিদ্ধান্ত নেয়ায় বুধবার এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নাগরিক অধিকার কর্মীরা এই ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কামনা করছেন। 
গত সপ্তাহে মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে এক কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয় আরেক গ্রান্ড জুরি। এই সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।