বাংলাদেশে সময় শুক্রবার ভোর পাঁচটা ৫৩ মিনিট মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। খবর: বাসসের।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগাঁরগাওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূপর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪০৬ কিলোমিটার দূরে ভারতের অরুণাচলে।
