প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে ছাড়া বাংলাদেশ চলবে না আমি তা মনে করি না। কেউ কেউ মনে করে কোনো বিশেষ দেশ না থাকলে যেন চলা যাবে না। বিষয়টি তা নয়। এই দেশটি স্বাধীন সার্বোভৌম দেশ। আমাদের পাশে কে থাকবে, না থাকলে আমরা মরে যাব এমনটি নয়। আমাদের পররাষ্ট্র নীতি জাতির পিতা নির্ধারিত করে দিয়েছেন। কারো সাথে বৈরিতা নয় সবার সাথে বন্ধুত্ব।
শুক্রবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এটা। নানা চাপ ছিল। পরে দুর্নীতি তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যায় নি।
