ভারতে প্রথম স্পোর্টস কার 'ডি সি অবন্তী'

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৮:০৮



ভারতের তৈরি প্রথম স্পোর্টস কার 'ডি সি অবন্তী' ২০১৫ সালের শুরুরদিকে বাজারে আসছে। ২০১২ সালে দিল্লি অটো এক্সপোতে স্পোর্টস কারটির 'কনসেপ্ট' প্রদর্শন করা হয়েছিল। আগামী বছরের শুরুতে চূড়ান্তভাবে ডিসি অবন্তির যে সংস্করণটি ভারতের বাজারে আসতে যাচ্ছে তার সাথে প্রদর্শিত 'কনসেপ্ট' এর অনেকাংশেই মিল থাকবে বলে খবরে জানানো হয়েছে।

গাড়িটি তৈরি করতে ধাতুর পরিবর্তে কার্বন ফাইবার ব্যাবহার করা হয়েছে।
কার্বন ফাইবার ব্যাবহারের সুবিধা হল, এটি হালকা হলেও স্টিলের চাইতে পাঁচ গুণ শক্তিশালী। ২.০ লিটার, ৪ সিলিন্ডারের একটি ২৪৮ হর্স পাওয়ারের টার্বোচার্জ ইঞ্জিন গাড়িটিতে শক্তির যোগান দেবে। স্পোর্টস কারটির দাম পড়বে প্রায় ৩৫ লাখ রুপি। সূত্র: এনডিটিভি