মোদির বৈঠকে যাচ্ছেন না মমতা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৭:৪২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা আগামী রবিবারের বৈঠকে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। তার পূর্ব  নির্ধারিত কর্ম সূচি থাকায় দিল্লিতে যেতে পারছেন না, এমন কথাই জানানো হয়েছে মমতার পক্ষ থেকে। তবে রাজনীতিবিদরা এর গুরুত্ব খুঁজে বেড়াচ্ছেন। কারণ ভারতের প্রধানমন্ত্রীর ডাক উপেক্ষা করছেন মমতা।
জানা গেছে, মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠকে নরেন্দ্র মোদি নিজেই সভাপতিত্ব করবেন। সেখানে বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে আলোচনার কথা রয়েছে।
সূত্র: কলকাতা২৪