চাঁদা নয়তো সন্তান: মাধুরীকে হুমকি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ২৩:৩৮

বলিউড তারকা মাধুরীর কাছে মোটা অংকের টাকা দাবি করেছে মাফিয়া ডন ছোটা রাজনের এক শিষ্য। টাকা না দিলে তার সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে। হুমকির প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম প্রাভিন কুমার (২৩) প্রধান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিছু দিন আগে মোবাইলে মাধুরীর কাছে মোটা অংকের টাকা দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। টাকা না দিলে তার সন্তানদের হত্যা করা হবে বলে একাধিক ক্ষুদে বার্তা পাঠায়। অগত্যা বিষয়টি মুম্বাই পুলিশকে জানান মাধুরী।

মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাভিন কুমার প্রধান নিজেকে মাফিয়া ডন ছোটা রাজনের দলের সদস্য বলে দাবি করেছেন।