বাবার আগামী ছবি পিকে দেখে বেজায় খুশি আমিরের ৩ বছরের ছেলে আজাদ। পিকে টিমের বাইরে আজাদই ছবির প্রথম দর্শক। পিকের ডাবিং সেশনে আমিরের সঙ্গে ছিল ছোট্ট আজাদ। আর তারপর থেকেই পিকেতে মজে রয়েছে সে।
আমিরের মুখপাত্র জানান পিকে আবার দেখার জন্য বারবারই বাবার কাছে বায়না জুড়ছে আজাদ। কালই মুক্তি পেয়েছে পিকের দ্বিতীয় ডায়লগ প্রোমো। গালে স্টিকার লাগিয়ে আমির এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কৌতূহল তৈরি হচ্ছে অনুশকা শর্মা অভিনীত জগত্ জননী চরিত্র নিয়ে। সাংবাদিকের পাশাপাশি এই ছবিতে এক যৌনকর্মীও তিনি। তার বয়ফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত। সূত্র- জিনিউজ।
