ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ’র (আইপিটিএল) মিক্সড ডাবল খেলতে রজার ফেডেরারের সাথে সানিয়া মির্জা টেনিস কোর্টে নামছেন। খবর জিনিউজ’র।
শনিবার ভারতে শুরু হচ্ছে এ লিগের তৃতীয় আসর। ফেদারের সঙ্গে খেলতে ভারতীয় টেনিসের গ্লাম কুইন সানিয়ার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। ইতিপূর্বে ফিলিপাইন ও সিঙ্গাপুরে প্রথম ও দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।
এ মুহূর্তে সানিয়ার ইন্ডিয়ান এসেস লিগ টেবিলে শীর্ষে রয়েছেন। ছয় ম্যাচে সানিয়াদের সংগ্রহ ২০ পয়েন্ট। এই লিগে ফেডেরারের পাশাপাশি আরেক কিংবদন্তী খেলোয়াড় পিট সাম্প্রাসের সাথেও খেলবেন সানিয়া।
ফেডেরারের সাথে খেলতে পারা নিয়ে সানিয়া বলেন, ফেডারের সাথে খেলতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ফেডেরার ও পিটের সাথে কোর্ট ভাগভাগি করে নেয়ার আনন্দই আলাদা।
ফেডেরারের সাথে খেলতে পারা নিয়ে সানিয়া বলেন, ফেডারের সাথে খেলতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ফেডেরার ও পিটের সাথে কোর্ট ভাগভাগি করে নেয়ার আনন্দই আলাদা।