মার্কিন স্পেস এজেন্সি’র ‘নিউ ওরিয়ন ক্রিউ ক্যাপস্যুল’ মহাশুন্যের যাত্রা প্রথম বারই সম্পন্ন করেছে। শুন্য থেকে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের বুকে যানটি অবতরণ করেছে। খবর বিবিসি’র।
মহাশুন্যের বুকে প্রথম ‘নিউ ওরিয়ন ক্রিউ ক্যাপস্যুল’র যাত্রা ছিলো মানববিহীন।
ড্রন ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানিতে পড়ার ক্ষণিক আগে শিপটি পারাস্যুটের মাধ্যমে ধীরে অবতরণ করছে। IMG0
মহাশুন্য যানটিকে ভাসিয়ে রেখে পুনরুদ্ধার করতে মার্কিন নৌ-বাহিনী পর্যাপ্ত সহায়তা দিতে দ্রুত এগিয়ে যায়।
অবশেষে মহাশুন্য স্টেশনে পেরিয়ে গন্তব্যস্থল যেমন চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠাতে ওরিয়নের নকশা করা হলো।
ওরিয়নের জটিল প্রযুক্তির পরীক্ষার জন্য সংক্ষিপ্ত চার থেকে পাঁচ ঘণ্টা উড্ডয়ন ছিল ইচ্ছাকৃত।
নাসা টিভি চ্যানেলের ধারাভাষ্যকার বলেন, দক্ষতা-নির্ভর হাতে ‘লক্ষের কেন্দ্রে’ অবতরণ।
