পাকিস্তানে আল-কায়েদার নেতা আদনান নিহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৭:২৭
 
পাকিস্তানের আফগান সীমান্তের কাছে উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় সেনাবাহিনীর অভিযানে আল-কায়েদার  নেতা আদনান আল শুকরিজুমাহ্নিহত হয়েছেন।  শনিবার ভোরে ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকা শিনওয়ারসাকে এই অভিযান চালানো হয়।
খবর এএফপি’র।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় আল-কায়েদার শীর্ষ স্থানীয় নেতা আদনান আল শুকরিজুমাহ্ নিহত হন।