নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ফুটবল খেলায় যারা ফাউল করে তাদের পা ভেঙে যায়। বিএনপি নির্বাচনে ফাউল খেলে সামনে এগোতে চেয়েছিল। এজন্য পা ভেঙে ঘরে বসে আছে, আর বের হতে পারছে না। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালানোয় বিএনপি রাজপথের আন্দোলনে সফল হচ্ছে না।
শনিবার দুপুরে রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে ছাত্রলীগের পক্ষ থেকে আয়োজিত ‘কিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সারা বাংলাদেশে ‘কিন বাংলাদেশ, সেফ বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে। আর এর মাধ্যমে জামায়াতসহ সব স্বাধীনতাবিরোধী চক্র ও রাজনীতিতে যারা মিথ্যাচার করছে, তাদের দেশ থেকে ঝাড়ুপেটা দিয়ে বের করে দেয়া হবে।
