টাইফুন হাগুপিট: সরিয়ে নেয়া হয়েছে ৬ লাখ মানুষ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ২১:৫৫
 
ফিলিপাইনের উপকূলের দিকে ধেয়ে আসছে প্রলয়ংকরী টাইফুন 'হাগুপিট'।
এর প্রভাবে শনিবার দেশটির পূর্বাঞ্চলে ইতিমধ্যে ভারী বর্ষণ ও ঝড়ো-হাওয়া শুরু হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে প্রায় ছয় লাখ মানুষকে।
শনিবার রাতেই হাগুপিট আঘাত হানবে বলে পূর্বাভাষ দেয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মার রোক্সাস ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সব জনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে টাইফুন মুকাবিলা কর্মীদের চূড়ান্ত চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, ‘এটি আমাদের সর্বশেষ চেষ্টা।’
হাগুপিট সামারা দ্বীপে ঘণ্টায় ১১৫ মাইল গতিবেগে প্রথম আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
হাগুপিট ফিলিপাইন অতিক্রম করে যেতে তিন দিন লাগবে।