একজন সাংবাদিককে অনেক বিষয়ে প্রতিবেদন করতে হয়। তবে বর্তমানে একটি বিষয়ে একজন সাংবাদিককে কাজ করতে হয়। এতে তারা ওই বিষয়ে অনেকটা দক্ষ হয়ে যায়। আইনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তারা কাজও দ্রুত করতে পারে। এসব যুক্তিতে ভারতের এক সিনিয়র আইনজীবী দাবি করেছেন, উচ্চ আদালতের বিচারক হিসাবে সাংবাদিকদের নিয়োগ দেয়া যেতে পারে।
ন্যাম রাসমালানি নামের ওই আইনজীবী মনে করেন, সমপ্রতি রোহটাকের দুই বোনকে তিন ছেলের যৌন হয়রানি এবং এর আগে ভাদুনে এরকম আরেকটি ঘটনায় সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে যেভাবে দোষীদের শাস্তির রায় দিয়েছেন তা উল্লেখযোগ্য। তিনি মনে করেন, ইলেক্ট্রনিক এবং প্রিন্ট উভয় মাধ্যম থেকেই সিনিয়র এবং খ্যাতিমান সাংবাদিকদের বিচারক হিসাবে নিয়োগ দেয়া যেতে পারে। এতে আদালতে মামলাজট থাকবে না। দ্রুতই সমাধান হয়ে যাবে। এসময় আদালতে অবস্থান করা সাংবাদিকরা তার দাবিকে হাত তুলে সমর্থন জানান। বারকা দ্যাট নামের এক সিনিয়র সাংবাদিক বলেন, আদালতের প্রক্রিয়া খুবই বিলম্বিত এবং বিরক্তিকরও বটে। আমাদের যদি নিয়োগ দেয়া হয় তাহলে এই প্রক্রিয়ায় একটা অভ্যুত্থান ঘটে যাবে। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, আমরা মিথ্যা বলবো না। - টাইমস অব ইন্ডিয়া
