শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১০:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার শাহনূর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। খবর টাইম অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, গত শুক্রবার গভীর রাতে আসামের নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে  শাহনূরকে গ্রেফতার করে তাকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেয় আসাম পুলিশ।
তাকে গতকাল শনিবার আসামের কামরূপ আদালতে হাজির করে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চাইলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
নাম না প্রকাশ করার শর্তে এ খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পর অভ্যুত্থান ঘটিয়ে ‘বৃহত্তর ইসলামিক বাংলাদেশ’ গড়ার ষড়যন্ত্র করছিল বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।