দিল্লিতে টেক্সি চালক ধর্ষণ করলো আরোহীকে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৯:২২
ভারতের নয়া দিল্লিতে টেক্সির এক চালক আরোহী এক নারীকে ধর্ষণ করেছে।  টেক্সি চালক পলাতক রয়েছেন। খবর এনডিটিভি’র।
ওই নারীর অভিযোগ, গত রাতে ক্যাবে ওঠার পর তিনি তদ্রাচ্ছান্ন হয়ে পড়েন এবং জেগে দেখেন নির্জন একটি জায়গায় ক্যাব দাঁড় করিয়ে চালক তাকে ধর্ষণ করছে। পরে চালক এ ঘটনা কাউকে বললে তাকে হত্যা করা হবে হুমকি দিয়ে উত্তর দিল্লিতে বাসার কাছে নামিয়ে দিয়ে যায়। ওই নারী ক্যামেরায় ওই গাড়ির নম্বরের একটি ছবি ধারণ করে রাখেন।   
পুলিশের সোর্স বলেছে, গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। ২৭ বছর বয়সী ওই নারী একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। গত শুক্রবার রাতের খাবার শেষে দিল্লির নিকটে গুরগ্যাওনে ট্যাক্সি ভাড়া করা হয়।
ট্যাক্সি সরবরাহ প্রতিষ্ঠান উবের বলছে, ‘আমরা সকালের এ দুর্ঘটনার ব্যাপারে জেনেছি। নিরাপত্তাই এ টেক্সি সরবরাহত প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা খুব দৃঢ়ভাবে পরিস্থিতি সামাল দেই। আমরা পুলিশের তদন্ত কর্মকর্তার সাথে কাজ করছি, এবং তাদেরকে সহায়তা দিবো।’