পাপুয়া নিউ গিনি উপকূলে রবিবার ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এবং ধ্বংসাত্মক কোনো সুনামির আশঙ্কাও নেই।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ২২ মিনিটে বৌগেইন দ্বীপের পানগুনা নগরীর ১১৬ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। এরপর বৌগেইন অঞ্চলে পাঁচ দশমিক দুই ও পাঁচ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
সরকারি সংস্থা জিওসাইন্স অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন আবহাওয়াবিদ মার্ক লিওনার্দ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ধ্বংসাত্মক কোনো সুনামির আশঙ্কা নেই।
তিনি বলেন, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।