‘খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারীদের খোঁজ নেয়া হচ্ছে’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৬:৩৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।  রবিবার সাংবাদিকদের তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ঐ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে কমিটি গঠনের আগে যেসব প্রাথমিক কাজ করা প্রয়োজন তা করা হচ্ছে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই ধরনের আচরণ কাম্য নয়। তারা শৃঙ্খলা ভাঙতে পারেন না। তাই সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। 
এর আগে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে একদল সরকারি কর্মকর্তা বৈঠক করেছেন বলে গণমাধ্যমে সংবাত প্রকাশিত হয়। তবে ঐ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিএনপি।