যুক্তরাষ্ট্রের মিশিগানের এক ব্যক্তি জানিয়েছেন, তার পারিবারিক মালিকানাধীন পাঁচ হাজার পাউন্ড ওজনের ফুটব্রিজ চুরির পর উদ্ধার করা হয়েছে। ডেট্রোইট শহরতলি থেকে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে এটি চুরি হয় বলে জানিয়েছেন তিনি।
বুধবার রবার্ট কোর্টিস নামে ঐ ব্যক্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে বলেন, স্টিল ও কাঠের তৈরি ৪০ ফুট ব্রিজটি ফার্মিংটন পাহাড়ের সম্পত্তি থেকে চুরি হয়েছে।
কোর্টিস বলেন, আট মাইল রোডে তিনি তার সম্পত্তি গুলো রাখেন। এই সপ্তাহে তিনি তার ব্রিজটি সেখান থেকে সরাতে চেয়েছিলেন। সেখান থেকে ব্রিজটি চুরি হয়। তিনি ঐ ব্রিজটি ক্যাটারিং ব্যবসায় বিয়ের ছবি তোলার জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন।
তিনি আরো জানান, ব্রিজটির অন্য একটি আবেদন রয়েছে। কেননা, এটি কয়েক দশক আগে তারা বাবা বানিয়েছিলেন।
দ্য ডেট্রোয়েট নিউজ জানিয়েছে, পুলিশ বৃহস্পতিবার চুরির স্থান থেকে ২০ মাইল দক্ষিণে বেলেভেলি থেকে ব্রিজটি অক্ষত অবস্থায় থেকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্র: এপি।
