কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ১৪

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৮:০৫
 
কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনিতে গতরাতে সন্দেহভাজন উগান্ডান বিদ্রোহীদের এক হামলায় ১৪ জন নিহত হয়েছ। রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
উত্তর কিভু প্রদেশে এই হামলাটি ওই অঞ্চলে সর্বশেষ হত্যাযজ্ঞের ঘটনা। সেনাবাহিনীর এক মুখপাত্র ও এক স্থানীয় কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।