‘বিএনপিকে নির্বাসিত না করলে রাজনীতি সুস্থ হবে না’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৮:২১



খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘দেশের রাজনীতিতে ষড়যন্ত্রের জন্মদাতা হলো বিএনপি। এই দলটিকে রাজনৈতিকভাবে নির্বাসিত করা না হলে দেশের রাজনীতি সুস্থ হবে না।’ বিএনপিকে বিদেশ নির্ভরতা ছেড়ে জনগণের মন জয় করার পরামর্শ দেন তিনি। রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রয়াত চিত্রশিল্পী কাউয়ুম চৌধুরী এবং সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে এ স্মরণ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

খাদ্যমন্ত্রী বলেন, বাস্তব সত্য হলো হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়েই বিএনপির জন্ম। এ দলটিই দেশে রাজনৈতিক শঠতা ও জঙ্গিবাদের জš§দাতা। ২০০৬ সালে ‘উত্তরা ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্তরাই বৃহস্পতিবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, তদন্তে গুলশান ষড়যন্ত্রে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে খালেদার সাম্প্রতিক বৈঠককে কটাক্ষ করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি বিদেশনির্ভর একটি দল। এদেশের মানুষের ওপর তাদের কোনো আস্থা নেই।