বায়ার্নের জয়ের ধারা অব্যাহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৮:৪২


বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে জার্মানির শীর্ষ লিগে বায়ের লেভারকুজেনকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় এই ম্যাচে বায়ার্নের জয়ের নায়ক ফ্রাঙ্ক রিবেরি। ৫১তম মিনিটে দারুণ এক ভলিতে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। এই জয়ে ১৪ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট হলো ৩৬।