টি-টোয়েন্টিরও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১১:৫৫


আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারের তালিকায়ও প্রথম স্থানে আছেন সাকিব। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে এসেছেন সাকিব।

সাকিবের পরেই আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তিনি ৩৬৪ রেটিং পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। ৩২৭ রেটিং পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

এর আগে আইসিসি’র সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়েও ৩৯৮ রেটিং পয়েন্ট পেয়ে সেরা অলরাউন্ডারের স্থান দখল করেন সাকিব। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার নৈপুণ্যে শীর্ষ টেস্ট অলরাউন্ডারের অবস্থানটা পুনরুদ্ধার করেতে সক্ষম হন তিনি। ৩৫৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

ওডিআই অলরাউন্ডারের তালিকায় ৪০৩ রেটিং পেয়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন সাবেক এক নম্বর স্থানধারী সাকিব। ৪২৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন শ্রীলংকান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস।