হাউস বিল্ডিংয়ের এমডির দুর্নীতি অনুসন্ধানে দুদক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ২০:৫০
 
হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (এইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. নুরুল আলম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রবিবার এসব অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালকে মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, আইন ও বিধি লঙ্ঘন করে ড. নূরুল আলম তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের জিএম পদে পদায়নসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে এ সব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রত অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন থেকে নির্দেশ দেয়া হয়েছে।