এটুআই

ক্ষুদ্রঋণ সেবায় সমন্বিত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৮

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজলভ্য উপায়ে জনগণের দোরগোড়ায় ই-সেবা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত পদ্ধতি গ্রহণের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে আজ ৭ ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রীর র্কাযালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, সমবায় অধিদফতর, বাংলাদশে পল্লী উন্নয়ন র্বোড (বিআরডিবি), সমবায় অধিদফতর, মৎস্য অধিদফতর, প্রাণি সম্পদ অধিদফতর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শল্পি করপোরেশন (বিসিক) এবং ইউএনডিপি ও ইউএসএইড এবং একসেস টু ইনফরমশেন (এটুআই) প্রোগ্রামরে মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশের প্রতিটি উপজেলার ঋণ গ্রহীতা ও সুবিধা প্রার্থীগণ ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্রঋণ সেবা গ্রহণ করতে পারবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এট্আুই প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইদুর রহমান উপস্থতি ছিলেন। অনুষ্ঠানে এটুআই প্রোগ্রাম ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মহাপরিচালকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।